
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৪৬.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬.১২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৮ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ১৪৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫৮.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩১.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৭ টির, কমেছে ২৪৫ টির এবং অপরিবর্তিত রয় ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৯৬৪ টি শেয়ার ২ লাখ ২৯ হাজার ১৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮১৮ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ৩০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৯৫৯.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৪৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments