ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৩ পয়সা, যা আগের বছর মাইনাস ২ টাকা ৯৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৩৭ পয়সা।
আগামী ২৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments