বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসপ্তম ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি
spot_img
spot_img

সপ্তম ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বছরের সেরা ফুটবলারের পুরষ্কার, ব্যালন ডি অর আরও একবার জিতলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ।

অপর দিকে বার্সেলোনার নারী দলের অধিনায়ক অ্যালেক্সিয়া পুটেয়াস নারী ফুটবলে ব্যালন ডি অর জিতেছেন । ২০২০-২১ মৌসুমে ২৬টি গোল করেছেন তিনি।

মেসি ২০২১ সালে আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকান মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলছেন তিনি। ২০২১ সালে ৪০ গোল করেছেন মেসি। গোলগুলির মধ্যে বার্সেলোনার হয়ে ২৮টি, পিএসজির হয়ে চারটি এবং আর্জেন্টিনার হয়ে আট গোল করেছেন এই ফরোয়ার্ড ।

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ান্দভস্কি দ্বিতীয় স্থানে ছিলেন। ইতালির হয়ে ইউরো ও ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মিডফিল্ডার জর্জিনিও তৃতীয় হয়েছেন। স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড কারিম বেনজেমা হয়েছেন চতুর্থ।

বিশ্বের ১৮০ জন সাংবাদিকের ভোটে এই পুরষ্কারটি দেয়া হয়, ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে এই পুরষ্কার দেওয়া হয়নি। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরষ্কার জিতেছেন টানা, ব্যতিক্রম কেবল ২০১৮ সাল, যেবার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলে লুকা মদ্রিচ জিতেছেন ব্যালন ডি অর।

মেসি এর আগেই ব্যালন ডি অর জয়ীদের মধ্যে এগিয়ে ছিলেন, এবারে নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে গেলেন।

২০০৯ সালে তিনি প্রথম ব্যালন ডি অর জেতেন, এরপর ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা তিনবার এই বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারটি পান তিনি। ২০১৫ ও ২০১৯ সালেও লিওনেল মেসি ব্যালন ডি অর তালিকায় প্রথম স্থানে ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments