ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৯ মার্চ থেকে ১৩ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শেয়ারের দর ও ডিএসই‘র বাজার মূলধন কমেছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসই‘র সব কয়টি সূচক বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১.৬৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪.৩৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১.৮৮ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। এ সময়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা বা ০.৯৬ শতাংশ।
এছাড়া সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪১ কোটি ১৯ লাখ টাকা। যা প্রতি কার্যদিবসে গড় লেনদেন হিসেবে বেড়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকা বা ৭.৭৮ শতাংশ। আর চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৭০ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments