বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হলো- লিন্ডেবিডি, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

লিন্ডে বাংলাদেশ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ছিল ৪২১ টাকা ৯৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ২৪ টাকা ২০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সা।

আগামী ১০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৯ এপ্রিল

শাহাজালাল ইসলামী ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা।

আগামী ২৪ মে, ২০২৬ বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

প্রাইম ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে প্রাইম ব্যাংকের ৯১০ কোটি টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৭৩২ কোটি টাকা। মুনাফার প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৩১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা এবং শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।

আগামী ২১ মে ২০২৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

সিটি ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস মিলে ২৫ শতাংশ ডিভিডেন্ড ছিল।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬ টাকা ৬৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএ ছিল ৫৮ টাকা ৮৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা।

আগামী ৭ জুন ২০২৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments