শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিবিডেন্ড ঘোষণা করলো তিন কোম্পানি
spot_img
spot_img

ডিবিডেন্ড ঘোষণা করলো তিন কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক : সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রবি আজিয়াটা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবি অজিয়াট

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের বছর আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা ।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৪ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৮ পয়সা।

আগামী ২২ এপ্রিল কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

সেনা ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, আগের বছর ছিল ৪ টাকা ২৯ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, আগের বছর আয় ছিল ৩ টাকা ১৩ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments