শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে ৫ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে দেশের বিভিন্ন রেটিং এজেন্সি। একই সঙ্গে একটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইভিন্স টেক্সটাইল লিমিটেডকে (ইটিএল) দীর্ঘমেয়াদে “বিবিবি প্লাস” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং পেয়েছে। ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড এই রেটিং নির্ধারণ করে কোম্পানিটির জন্য ‘স্থিতিশীল’ আউটলুক দিয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও পরবর্তী সময়ের প্রান্তিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই রেটিং দেওয়া হয়েছে।

মনো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডকে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড দীর্ঘমেয়াদে “এ মাইনাস” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং দিয়েছে। কোম্পানিটির আউটলুক ‘ডেভেলপিং’ (পরিবর্তনশীল) নির্ধারণ করা হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিবেচনায় নিয়ে এই রেটিং করা হয়েছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। গত ১১ মার্চ ২০২৬ থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল) দীর্ঘমেয়াদে “এ” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং দিয়েছে। কোম্পানিটির আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত ও ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য পর্যালোচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

বসুন্ধরা পেপার মিলসের জন্য ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) দীর্ঘমেয়াদে “এ১ (এলআর)” ও “বি১ (এলআর)” এবং স্বল্পমেয়াদে “এসটি-৪” ও “এসটি-৫” রেটিং ঘোষণা করেছে। কোম্পানিটির আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন ও ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংক দায় বিবেচনায় নিয়ে এই রেটিং দেওয়া হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, ক্রেডিট রেটিং কোম্পানির আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য সম্পর্কে বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ধারণা দেয়, যা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments