বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর বাড়ার শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
spot_img

সপ্তাহজুড়ে দর বাড়ার শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর  ৮.২৯ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে শেয়ারটি গড়ে প্রতিদিন ৭৯ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৯৩  শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ ৪২ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূবালী ব্যাংক গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন  ১২ লাখ ৮৫ হাজার  টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, ফাইন ফুডস, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড। ডিএসই: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments