ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৯ থেকে ২৩ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৮.৭৪ শতাংশ। এদিকে সমাপ্ত সপ্তাহে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ারের দর ২৮.১৩ শতাংশ বেড়ে এই তালিকায় দ্বিতীয় এবং ইয়াকিন পলিমারের ২২.৪০ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সাপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আরও রয়েছে একটিভ ফাইন কেমিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, দুলামিয়া কটন এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments