
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৭০ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৯ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের ২৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং আলিফ ইন্ডাস্ট্রিস ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাইটেক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments