ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আট কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৮০ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, লাফার্জ হোলসিম, পেনিনসুলা, প্যারামাউন্ট টেক্সটাইল, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস এবং আলহাজ্ব টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামি লাইফের শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯২ লাখ টাকার, ফরচুন সুজের ২৮ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২২ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার, পেনিনসুলা চিটাগাংয়ের ২১ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৪৬ লাখ ৩ হাজার টাকার, সোনালী পেপারের ১২ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার এবং আলহাজ্ব টেক্সটাইলের ৫ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments