শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে ব্লকে ২১০ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ব্লকে ২১০ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৬ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮৪৩টি শেয়ার ৩৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১০ কোটি ৬৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৬৬ কোম্পানির ৫ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৮৩০টি শেয়ার ২৩৬ বার হাত বদলের মাধ্যমে ৪৪৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধান ব্লক মার্কেটে ২৩৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা বা ৫২.৫৮ শতাংশ লেনদেন কম হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ কোটি ৬০ লাখ ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ০৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৮ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকার, ডেল্টাব্র্যাক হাউজিংয়ের ২৯ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকার, জিকিউ বলপেনের ৯৫ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ২০ লাখ টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৩৮ লাখ ১৮ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৪ লাখ ১৮ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৫ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৯ কোটি ২৭ লাখ ১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৩ লাখ ৬৫ হাজার টাকার, এবি ব্যাংকের ৪ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯ লাখ ৭৯ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ লাখ ৫৬ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯৯ লাখ ১৭ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫ লাখ ২০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১৩ লাখ ৬০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৭ লাখ টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬৮ লাখ ৭৬ হাজার টাকার, আমরা টেকনোলজিসের ৬ লাখ ৬২ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৬৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, গ্রামীণফোনের ৪১ লাখ ১৫ হাজার টাকার, ইনটেকের ৯৪ লাখ ৯৭ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৮ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, আমান ফিডের ২১ লাখ ৫৩ হাজার টাকার, এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ১৩ লাখ টাকার, ফু-ওয়াং ফুডের ১১ লাখ ১১ হাজার টাকার, জেনেক্সের ২ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার, রেনেটার ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৮ লাখ ৪০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৫৪ লাখ টাকার, ইয়াকিন পলিমারের ১২ লাখ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৮ লাখ ৩০ হাজার টাকার, বিকন ফার্মার ৭ লাখ ৯০ হাজার টাকার, অলিম্পিকের ১২ লাখ ৬০ হাজার টাকার, সিলভা ফার্মার ৩২ লাখ ২৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments