
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৪টির, দর কমেছে ৪৩টির এবং দর পরিবর্তীত রয়েছে ২২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ২৭ লাখ ৩১ হাজার টাকা।
এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪১২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ৯৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৮০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৪৫ কোটি টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫১৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ২ হাজার টাকা।





























Recent Comments