শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

সপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর।এদিন লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫০.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৮ শতাংশ বা ৭৬.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৭.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৪২ লাখ ১৬ হাজার ২১৩ টি শেয়ার ৩ লাখ ২৫ হাজার ৯৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৯৬ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৭ শতাংশ বা ৭৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫১৭.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২০৭.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৫৬.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮১ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ১১৩ টি শেয়ার ২ লাখ ৯৮ হাজার ৭৭২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৩২ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৪ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৫১ শতাংশ বা ২৩২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৮৯.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৪৯৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments