ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২৪ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.১৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.৬৪ পয়েন্টে। এ হিসেবে সপ্তাহটিতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.৫১ পয়েন্ট বা ৪.২০ শতাংশ।
উল্লেখ, বিএসইসি মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি। সেই হিসেবে বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১১.৬৪ পয়েন্টে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments