ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল অর্থাৎ ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত চার কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সপ্তাহটিতে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ২ হাজার ৭৯১ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। ডিএসই‘র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ১ হাজার ৯৩০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
পুঁজিবাজারে গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকায়।
সেই হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৭৯১ কোটি টাকা বেড়েছে।
এছাড়া, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৩৯২ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২১৮ কোটি ৩৩ লাখ টাকা বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments