ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ গড়ে প্রতিদিন ২৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি সাপ্তাহিক লেনদেনের মোট ৪.৮৬ শতাংশ। এদিকে মেঘনা পেট্রোলিয়ামের আলোচ্য সাপ্তাহে গড়ে প্রতিদিন ২০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় স্থানে এবং বিচ হ্যাচারির সপ্তাহজুড়ে ১৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্সেুরেন্স, সী পার্ল বিচ, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments