ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এডিস মশার লাভা ধ্বংসে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে পল্টনস্থ আজাদ প্রডাক্টসের সামনে এডিস মশার লাভা ধ্বংস করার কর্মসূচিতে অংশ নিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি স্থানীয় বিভিন্ন হাউজিংযের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের এডিস লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।

মেনন বলেন, প্রতি বছর এই সময়কালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দুর করতে সিটি কর্পোরেশনসহ হাউজিংসমূহকে বছরব্যাপী অভিযান পরিচালনা করতে হবে। এসময়ে তার সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ সুয়ে মেন জো, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সালেহ, সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান, পরিচ্ছন্ন পরিদর্শক মো. আসাদ, মশক নিধন সুপারভাইজার আমিব হাসান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ মনা ও যুব মৈত্রীর সহ সভাপতি এমএম মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য রাশেদ খান মেনন এই সময় স্থানীয় এলাকা ও হাউজিংসমূহ ঘুরে দেখেন।কাল বিকাল সাড়ে ৪টায় মালিবাগ মোড়স্থ হোসাফ টাওয়ারে জনাব রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনের ১১নং ওয়ার্ডে যুব মৈত্রীর উদ্যোগে এডিসে লাভা ধ্বংস কর্মসূচিতে অংশ নেবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments