ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৬ মে থেকে ৩০ মে, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহটিতে এই কোম্পানির শেয়ারের দর সর্বোচ্চ ৪৬.৩৪ শতাংশ বেড়েছে। এদিকে সপ্তাহজুড়ে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের দর ৩৫.৩৪ শতাংশ বেড়ে এই তালিকায় দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিংয়ের ২৫.১৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহিক গেইনারের শীর্ষে আরও রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফারইস্ট ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইলস, রূপালী লাইফ ইন্সুরেন্স, মতিন স্পিনিং এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments