ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১২-১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ ইউনিট দর বেড়েছে ২৬.৭৫ শতাংশ। এদিকে লিগ্যাসি ফুটওয়্যারের এ সাপ্তাহে ২১.২১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের ১৭.৯৩ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ই-জেনারেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ইউনিলিভার কনজ্যুমার, গোল্ডেন হার্ভেস্ট, মুন্নু সিরামিকস এবং খান ব্রাদার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments