ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৩ জুন থেকে ২৭ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির দর কমেছে ১৫.৭৯ শতাংশ। কোম্পানিটির এই সপ্তাহে শেয়ারের সর্বশেষ দর হয়েছে ১০১ টাকা ৯০ পয়সা। যা আগের সপ্তাহে ছিল ১২১ টাকা। এদিকে সাপ্তাহিক দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে মিথুন নিটিং। কোম্পানিটির এ সপ্তাহে দর কমেছে ১২.৩৪ শতাংশ। এবং সিলভা ফার্মার শেয়ারের দর কমেছে ১০.৪৯ শতাংশ। সিলভা ফার্মা এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও উঠে এসেছে শামপুর সুগার, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্সুরেন্স, এসকে ট্রিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments