ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫১ কোটি ৩১ লাখ টাকা।
এছাড়া সমাপ্ত সপ্তাহে ডিএসইর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments