ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ব্লকের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা। এদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে ব্লকে দ্বিতীয় এবং ব্যাংক এশিয়ার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আলোচ্য সপ্তাহটিতে ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, যমুনা অয়েল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments