বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসমুদ্রের তলদেশে ব্যতিক্রমধর্মী কনসার্ট
spot_img
spot_img

সমুদ্রের তলদেশে ব্যতিক্রমধর্মী কনসার্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যতিক্রমধর্মী কনসার্টের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে, যা সমুদ্রের প্রবাল রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য করা হয়। শুনতে অবাক লাগলেও সত্য, এটির আয়োজন করা হয় সমুদ্রের তলদেশে। ফ্লোরিডার একটি সংরক্ষিত জলসীমায় এ কনসার্টের আয়োজন করা হয়।

জানা যায়, সংরক্ষিত এ জলসীমার নাম ‘ফ্লোরিডা কিস ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারি’। ১৯৯০ সালে ৯ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এ এলাকা গড়ে তোলা হয়, যার বিশাল জায়গাজুড়ে রয়েছে প্রবালপ্রাচীর।

এতে বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে এ কনসার্টে গাওয়া হয় বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ‘ইয়েলো সাবমেরিন’ ও জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ‘ফিনস’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কনসার্টটির ভিডিওতে দেখা যায়, সাগরের তলদেশে গিটার ও উকুলেলেসহ নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন কয়েকজন। আরেকজন গাচ্ছেন গান। তাদের অনেকেই শরীরে হরেক রঙের লেজ ও পাখা লাগিয়ে সেজেছেন মৎস্যকন্যা। সঙ্গে পিঠে বাঁধা রয়েছে অক্সিজেন সিলিন্ডার। আর চারপাশে সাগরতলের বৈচিত্র্যময় পরিবেশ।

পরিবেশ রক্ষায় আয়োজিত এ কনসার্ট উপভোগ করেন শত শত সাঁতারু। স্থানীয় রেডিও স্টেশন ১০৪.১ এফএমে এটি সম্প্রচার করা হয়। আর পানির নিচে গানগুলো যেন শোনা যায়, সে জন্য স্থাপন করা হয় বিশেষ ধরনের ওয়াটারপ্রুফ স্পিকার।

ব্যতিক্রমধর্মী এ কনসার্টের নাম দেওয়া হয় ‘দ্য লোয়ার কিস আন্ডারওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল’।

অন্য একটি বিষয় যা এ কনসার্টে বৈচিত্র্য এনে দিয়েছে, তা হলো এতে অংশ নেওয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য লিটল মারমেইড’ এর আদলে সেজেছেন তারা সকলেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments