
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ১ম ও ২য় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২০ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৬৫ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments