
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০.২২ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ০.১৩ টাকা। প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৯.০৪ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৩৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments