বৃহস্পতিবার, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন
spot_img
spot_img

সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসির ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছেন। এছাড়া ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ারও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম সভায় সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারপারসন রেহানা রহমান ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় অংশ নেন। এছাড়া পর্ষদের পরিচালক জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), নুর নাহার তারিন, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী (চেয়ারম্যান, অডিট কমিটি) এবং স্বতন্ত্র পরিচালক নুরজাহান বেগম, এনডিসি উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ, এফসিএস সভায় অংশ নেন। ব্যাংকের উদ্যোক্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় অংশগ্রহণ করেন।Business Formation

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ২০২৫ সালের পরিচালন ফলাফল তুলে ধরেন। তিনি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল উপস্থাপন করেন, যা পরিচালন দক্ষতা ও সম্পদের গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে উল্লেখ করেন।

সভায় জানানো হয়, ২০২৫ সালে ব্যাংক ১১ হাজার ৯৭৮ দশমিক ৪৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৪৩৯ হাজার ২৩৪ দশমিক ৯০ মিলিয়ন টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ৫৫৪ হাজার ৪২৪ দশমিক ৫৬ মিলিয়ন টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (সম্মিলিত) ছিল ২ দশমিক ৫১ টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সম্মিলিত) ছিল ২৫ দশমিক ৭৪ টাকা এবং মূল্য-আয় অনুপাত ছিল ৩ দশমিক ৬২ গুণ। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমাণ দাঁড়ায় ৫১ হাজার ৯৬ দশমিক ১৮ মিলিয়ন টাকা। আয় অনুপাতে ব্যয় ছিল ৩৯ দশমিক ৫৬ শতাংশ।

৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। একই সঙ্গে সংঘ স্মারকের দফা ‘ভি’ এবং সংঘবিধির অনুচ্ছেদ ৪ (এ) সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়।

৩১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন।

সভার শেষে চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যাংকের ব্র্যান্ড ইমেজ, কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও উন্নত করতে শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments