বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাউথইস্ট ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি
spot_img
spot_img

সাউথইস্ট ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএসসি ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ২০ মে কমিশন এই অনুমোদন দিয়েছে।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশের পাশাপাশি ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। এই লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

সাউথইস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। এই লভ্যাংশের মধ্যে ছিল ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস। ওই সভার সিদ্ধান্ত অনুসারে, নগদ লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২১ মে। বিএসইসির সম্মতি সাপেক্ষে বোনাস শেয়ারের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করার কথা বলা হয়েছিল। গতকাল ২০ মে ব্যাংকটি বিএসইসির কাছ থেকে বোনাস অনুমোদনের চিঠি পাওয়ায় বোনাস লভ্যাংশের জন্যেও ২১ মের রেকর্ড তারিখ বহাল রেখেছে।

বিধি অনুসারে, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়ম অনুযায়ী, ট্রাস্ট ব্যাংক আবেদন করলে গতকাল ২০ মে বিএসইসি তাতে অনুমোদন দেয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments