বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাকিবদের বিদায় করে ফাইনালে জ্যামাইকা
spot_img
spot_img

সাকিবদের বিদায় করে ফাইনালে জ্যামাইকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  সাকিব আল হাসানের  টানা দুই হারে ফাইনালে ওঠা হলো না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। গায়ানাকে ৩৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠে গেল জ্যামাইকা তালাওয়াস। এক অক্টোবরের ফাইনালে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা।

গায়ানার ব্যর্থতার দিনে আলো ছড়াতে পারেননি সাকিবও। বল হাতে তিন ওভার করে ৩০ রান খরচায় উইকেটশুন্য ছিলেন তিনি। এবারের সিপিএলে এই প্রথম উইকেটশুন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে বিশাল লক্ষ্য তাড়ায় ছয় বলে মাত্র পাঁচ রান করেন তিনি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২২৬ রান তোলে জ্যামাইকা। ৫২ বলে সাতটি চার ও আটটি ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন দলটির ব্যাটার শামারহ ব্রুকস। শেষদিকে ইমাদ ওয়াসিম খেলেন ১৫ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস। ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। এ ছাড়া ২২ বলে ৩৭ রান করেন দলটির অধিনায়ক রভম্যান পাওয়েল।

গায়ানার হয়ে প্রত্যেক বোলারই এ দিন ওভার প্রতি সাড়ে ৮ রানের বেশি দিয়েছে। ৪৩ রান খরচায় দুই উইকেট নেন রোমারিও শেফার্ড। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গায়ানা। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৮৯ রান তোলে দলটি। ৩৭ বলে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান আসে কিমো পলের ব্যাটে।

এ ছাড়া শাই হোপ করেন ১৩ বলে ৩১ রান। জ্যামাইকার হয়ে দুটি করে উইকেট নেন ক্রিস গ্রিন এবং ইমাদ ওয়াসিম। অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচসেরা হন ব্রুকস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments