
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। । ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৩ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮০ লাখ ৭৬ হাজার টাকা।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শমরিতা হসপিটালের ১১.০২ শতাংশ দর কমে ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সাউথবাংলা ব্যাংক, ইউনাইটেড ফিন্যান্স ও জিবিবি পাওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments