
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬.৬৭ শতাংশ। এছাড়াও মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ৬.০১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৫.৮০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, এম্বি ফার্মাসিউটিক্যালস, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, বীকন ফার্মাসিউটিক্যালস এবং রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments