ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮.৭৯ শতাংশ। এছাড়াও এ্যাপেক্স ফুডস লিমিটেড ১৪.০৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১১.৫৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments