
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০.৪৬ শতাংশ। এছাড়াও স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৯.৪৫ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান ৯.৩৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফিউশনস, শ্যামপুর সুগার মিলস, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments