
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬.৫১ শতাংশ। এছাড়াও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১৫.৮৭ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ডের ১৫.৪৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– বিডি থাই, গোল্ডেন সন, এশিয়াটিক ল্যাবরটরিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন হারভেস্ট, দেশবন্ধু পলিমার এবং একমি পেস্টিসাইড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments