
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯.৮৬ শতাংশ। এছাড়াও এইচ আর টেক্সটাইল লিমিটেডের দর ১৮.৫৭ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং সিটি ব্যাংক পিএলসির ১৭.১৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তুং হাই, এ্যাকটিভ ফাইন, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, খুলনা প্রিন্টিং এবং জিবিবি পাওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments