ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৬০.১৯ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৮ হাজর ৮০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সর্বচ্চো দর বেড়েছে ২১.৮৩ শতাংশ। এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের সর্বচ্চো দর বেড়েছে ২১.৪৩ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ, এডিএন টেলিকম, ইন্ট্রাকো, ওরিয়ন ইনফিউশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments