ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৪ জুন থেকে ০৮ জুন পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৬০.৩৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ লাখ ২৩ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৩৯.৫৫ শতাংশ। এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বচ্চো ২০.৯৭ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments