ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০২ জুলাই থেকে ০৬ জুলাই পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৮.৯৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৩৬.৩৬ শতাংশ। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড সর্বচ্চো ৩৬.১৭ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দা ঢাকা ডাইং, জেনারেসন নেক্সট, রূপালী ব্যাংক, রূপালি লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁ টেক্সটাইল এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments