ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৯০ লাখ ০৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭২ লাখ ০৬ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১১.৮৫ শতাংশ। এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো ১০.২০ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতী ইন্স্যুরেন্স, আরামিট লিমিটেড, এ্যাপেক্স ফুডস, নিটল ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুটওয়ার এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments