ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩২.৪৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৪১ লাখ ০৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৮ লাখ ০৪ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৪.২৪ শতাংশ। এবং এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসির সর্বচ্চো ১৫.১৯ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যঞ্জেশ্বর, ন্যাশনাল টি কোম্পানি, বীচ হ্যাচারি, খুলনা প্রিন্টিং, বেঙ্গল উইণ্ডসর, বাংলাদেশ শিপিং কর্পোরেশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments