
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩২.৬৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৩ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২২.৭৫ শতাংশ। এবং স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো ২০.৭০ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফিউশনস, সমতা লেদার, এডিএন টেলিকম, মুন্নু এগ্রো, শমরিতা হসপিটাল, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments