শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিআইএফসি’র। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ২১.৫৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর দর ছিল ৫ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ২১.৫৭ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা বা ১৮.৫২ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ১৭.০১ শতাংশ দর কমে স্থান নিয়েছে আইএসএন। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭৭ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৩ টাকা ১০ পয়সা বা ১৭.০১ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ (২ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা), ইন্টারন্যাশনাল লিজিংয়ে ১৬.০০ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা), ইস্টার্ন ক্যাবলসের ১৩.৬৮ শতাংশ (১৩৭ টাকা ৪০ পয়সা থেকে ১১৮ টাকা ৬০ পয়সা), প্রিমিয়ার লিজিংয়ের ১২.৫০ শতাংশ (২ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা), ইউনিয়ন ক্যাপিটালের ১২.৫০ শতাংশ (৪ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা), ফাস ফাইন্যান্সের ১২.০০ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ২০ পয়সা) এবং প্রাইম ব্যাংকের ১১.৯৪ শতাংশ (৩৩ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা ৫০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments