ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১২ খাতে। দর বেড়েছে ৪ টি খাতের এবং ৬ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১২.১ শতাংশ দর কমেছে। সাধারণ বীমা খাতে ১.৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিরামিকস খাতে ১.৫ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- সেবা খাতে ১.২ শতাংশ, পাট খাতে ১.১ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ০.৬ শতাংশ, সিমেন্ট, জীবন বীমা ও ট্যানারি খাতে দশমিক ৪ শতাংশ, আইটি ও প্রকৌশল খাতে দশমিক ২ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে- মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক, জ্বালানি-বিদ্যুৎ, ফার্মা খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments