
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে পাঁচ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই পাঁচ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
মুনাফায় থাকা খাতগুলো হলো: সিরামিক, সেবা ও আবাসন, বস্ত্র, পাট এবং ওষুধ ও রসায়ন খাত।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১১.১০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১.৭০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.৯০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন পাট খাতে ০.৩০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.১০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments