রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৫টি খাতের দর বেড়েছে। বাকি ৬টি খাতের দর কমেছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন বেড়ে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতের। এই খাতে দর বেড়ে ৪.৯০ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে সেবা ও আবাসন খাতের দর ৪.৭৪ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং জীবন বীমা খাতের দর ৩.৮৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতের দর ৩.৫৬, টেক্সটাইল খাতে ২.৯৬, মিউচুয়াল ফান্ড খাতে ১.৯০, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৬৯, ব্যাংক খাতে ১.৩৪, প্রকৌশল খাতে দর ১.৩০, ওষুধ ও রসায়ন খাতে ০.৮১, আইটিতে ০.৮১, সিমেন্ট খাতের দর ০.৭৮, টেলিকমিউনিকেশনে ০.৭৬, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৭৫ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.৫৬ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৫ খাতে দর বাড়লেও কমেছে ৬টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে পাট খাত। এই খাতে ৩.১৪ শতাংশ দর কমেছে। এছাড়াও খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৫৮, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৩৫, ট্যানারি খাতে ০.৩০, বিবিধ খাতে ০.১৮ এবং কর্পোরেশন বন্ডে ০.০৯ শতাংশ দর কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments