ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৮ জুলাই থেকে ০১ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে সর্বাধিক খাতেই দর কমেছে। সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০ খাতের দর কমেছে। বাকি ১টি খাতে দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে পেপার ও প্রিন্টিং খাতে সর্বোচ্চ দর কমেছে। সপ্তাহজুড়ে এ খাতের দর ৫.৯৮ শতাংশ কমেছে। এদিকে এনবিএফআই খাতের দর ৪.৯৪ শতাংশ কমে দ্বিতীয় এবং সিরামিক খাতের দর ৪.৬০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে ভ্রমণ ও অবকাশ খাতে ৪.৪৯, প্রকৌশল খাতে ৪.৩০, মিউচ্যুয়াল ফান্ড ৩.৯১, জীবন বীমায় ৩.৮৮, টেক্সটাইল খাতে ৩.৭২, পাট খাতে ৩.৫০, সিমেন্ট খাতে ৩.০৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৭৫, ট্যানারি খাতে ২.৬১, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২.১৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৯৯, আইটি খাতে ১.৫৮, ওষুধ ও রসায়ন খাতে ১.৫৩, ব্যাংক খাতে ১.১৬, বিবিধ খাতের দর ১.১৩ এবং কর্পোরেশন বন্ড খাতের দর ০.৪১ শতাংশ কমেছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০ খাতের দর কমলেও বেড়েছে টেলিকমিউনিকেশন খাতের দর। এই খাতের দর বেড়েছে ০.৯৬ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments