ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ১১ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ১ হাজার ৬৮৭ টাকা ৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিসের ৭.৫৬ শতাংশ দর কমেছে এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম, বাটা সু, মেট্রো স্পিনিং, ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments