
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৮ এপ্রিল থেকে ২ মে ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের ৩৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয় এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৩৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো,ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন টেকনোলজি, সোনালী আঁশ, গোল্ডেন সন, ওরিয়ন ফার্মা এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments