
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয় এবং গ্রামীণফোন লিমিটেডের প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বিচ, ওরিয়ন ইনফিউশন, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ইবনে সিনা ফার্মা এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments