ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৩ থেকে ১৭ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের প্রতিদিন গড়ে ১৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয় এবং খান ব্রাদার্সের প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, বীচ হ্যাচারি, ইস্টার্ন লুব্রিকেন্টস, মাগুরা মাল্টিপ্লেক্স এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments